রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দশটি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক সেমিনার

  • প্রকাশ সময় রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৭৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত দশটি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। নগরীর মহিষবাথানস্থ কারিতাস অফিস হল রুমে রোববার সকাল ১০ এই সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির উপপরিচালক কল্যাণ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী পরিষদ সদস্য যোগেন্দ্র নাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার শ্যামদুয়ার, কলেস্তিনা হাঁসদা, মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডি, সাপাহার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভুট্টো পাহান, বীর মুক্তিযোদ্ধা নারায়নচন্দ্র মুরারী ও নেপাল উরাও।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অত্র একাডেমির সহকারী গবেষণা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সঁওতাল, উরাও, মুন্ডা, মাহ্লে, মাহাতো কোল, কডা, গড়াইত ও বর্মনসহ অন্যান্য সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্থীবৃন্দ।

সভার মুল আলোচক উপপরিচালক কল্যাণ চৌধুরী প্রধানমন্ত্রীর উদ্ভাবনী প্রসংনীয় বিশেষ দশটি উদ্যোগ যেমন- নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সবার জন্য বিদ্যুৎ বিষয়ে আলোচনা করেন। সেইসাথে প্রতিটি বিষয়ের উপর আলোচনা করেন তিনি।

আলোচনা তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার ক্ষমতায় ছিলেন বলে দেশ আজ এতদূর এগিয়ে গেছে। এমডিজি যথাযথভাবে বাংলাদেশ বাস্তবায়ন করেছে। এই সরকার আগামীতে ক্ষমতায় থাকলে চলমান এসডিজিও ২০৩০ সালের পূর্বেই বাস্তবায়ন সম্ভব হবে। এছাড়াও ২০৪১ সালের মধ্যে অবশ্যই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে আলোচনায় উল্লেখ করেন তিনি। পরে উপস্থিত আদিবাসী নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং মতামত দেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin