রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশ সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়। বুধবার সকালে নগরীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপপরিচালক মঞ্জিল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. তুহিনুর আলম, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবাদানের সক্ষমতা বাড়াতে এই সপ্তাহের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সবাইকে আগুন ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। এর আগে সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতনতামূলক সভা, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ এবং উদ্ধার কার্যক্রম বিষয়ক প্রদর্শনী। আয়োজকরা জানান, এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বাড়ানোই মূল লক্ষ্য।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin