বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে বাংলাদেশ বেতার শিল্পিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেতারের সকল শিল্পীদের সম্মানি বৃদ্ধি ও ১০% উৎসে কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বেতারের সকল শিল্পীবৃন্দ। সোমাবার বেলা ১১টার দিকে রাজশাহী বেতারের কার্যালয়ের সামনে শিল্পীরা এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন। বেতার শিল্পী সংস্থার সভাপতি মনোয়ারুল ইসলাম বকুলের সভপতিত্বে মানববন্ধনে রাজশাহী বেতারে কর্মরত সংগীত, বাদ্য, কণ্ঠ, অভিনয়, নৃত্য, গম্ভীরা, সংবাদকর্মীসহ সকল শিল্পীরা অংশগ্রহণ করে বেতারের সকল শিল্পীদের ১০ ভাগ উৎসে কর প্রত্যাহার ও যথাযথ সম্মানির বৃদ্ধির জোরালো দাবি জানান হয়।

শিল্পীরা দাবি জানান, বর্তমান উর্দ্ধগতির বাজারে শিল্পীদের যে সম্মানি, তা যথাযথ নয়। মাত্র আড়াইশো টাকা দিয়ে একজন শিল্পী কোন মতেই চলতে পারেন না। শিল্পীদের পোষাক আশাক ও চেহারায় দেখতে ভালো দেখালেও মূলত তারা ভালো নেই। তাদের যে সম্মানি সেটাও তারা কারো নিকট বলতে পারেন না। কাজেই উপরে ভালো আছে সেটা না দেখে ভেতরের অবস্থা দেখতে হবে বলে উল্লেখ করেন শিল্পিরা।

তারা আরো বলেন, বর্তমান সরকার দেশে উন্নয়নের অনেক ঝলকানি দিয়েছেন। শিল্পীরা মহান মুক্তিযুদ্ধো অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা সেই সময়ে কণ্ঠ যোদ্ধার ভূমিকা পালন করেছেন। তারা গান, অভিনয়, নেচে গেয়ে ও সংবাদ পরিবেশন করে মহান অবদান রেখেছে। কাজেই শিল্পীদের অবমূল্যায়ন করা যেতে পারে না। বর্তমান সরকার যেমন বিভিন্ন ভাতা চালু করে মানুষকে স্বচ্ছলতা এনেছেন তাই আমাদেরও সম্মানি বৃদ্ধি ও উৎস করা প্রত্যাহার করে মূল্যায়ন করা হোক বলে দাবি করেন তারা।

বেতার সংগীত শিল্পী সংস্থা রাজশাহী’র সভাপতি মনোয়ারুল ইসলাম বকুল এর সভাপতিত্বে ও সংবাদ শিল্পী সমিতি ও বেনানাসিস এর প্রচার সম্পাদক গোলাম মোর্তুজা হেনার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদের সভাপতি ওযাজেদ আলী খান, সাধারণ সম্পাদক কামার উল্লাহ সরকার, বেতার সংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, রেডিও এ্যানাউন্সর্সা ক্লাবের আহ্বায়ক কলিম উদ্দীন, সংবাদ শিল্পী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুম আখতারুজ্জামনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বেনানাসিস এর রান্টু আহমেদ ও হৃদয় সহ সাংবাদিক, সংগীত শিল্পী, সংবাদ শিল্পী, নাট্যকার ও নাট্যশিল্পী এবং বিভিন্ন শ্রেণি-পেশার শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে তথ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়। এরপর স্মারকলিপির অনুলিপি রাজশাহী বেতারের আঞ্চলিক পরিচালক এর কাছে প্রদান করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin