বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে বারিউল ইসলাম খুনের মামলায় আটক তিন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাদক ও টাকা নিয়ে মারপিটের ঘটনায় গত শনিবার (২৬ সেপ্টেম্বর-২০২৬) দিবাগত রাত ১টার দিকে নগরীর ডিঙ্গাডোবা বাকীর মোড়ে বারিউল ইসলাম নামে একজন নিহত হন। আরএমপির রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এখন পর্যন্ত এই মামলায় এসআরবি দুইজনকে এবং তারা একজনকে গ্রেপ্তার করেছেন। তারা এজাহারভুক্ত আসামি বলে জানান তিনি।

এ ঘটনা সম্পর্কে বারিউল এর একমাত্র ছেলে হামিম বলেন,শনিবার লক্ষ্মীপুর বাকীর হার্ট ফাউন্ডেশনের পাশে চন্ডিপুরের ছেলেদের সাথে সন্ধ্যায় একটি ঝামেলা হয়। সেই ঝামেলার জেরে নগরীর চন্ডিপুর এলাকার তিনজন ছেলে এসে তার বাবা বারিউলকে বলে ঐ ঝামেলা কেন হয়েছে তুই সব জানিস। এসময়ে তার বাবা ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান তাদের। কারন ঘটনার সময় তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময়ে ঐ তিনজন সন্ত্রাসী মাদকাসক্ত ছিলো। এর পুর্বে তাদের দোকান থেকে এই সন্ত্রাসীরা টাকা ভাঙ্গিয়ে নেয় বলে জানান হামিম।

তিনি আরো বলেন, তার বাবার সাথে ঐ তিন যুবকের কথা কাটাকাটির এক পর্যায়ে তারা কলার ধরলে তিনি বেড়িয়ে এসে বাবাকে সেভ করেন। এপরেও তার গালাগাল দিতে থাকলে তার বাড়ির লোকজন বেড়িয়ে আসলে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও মারপিট হয়। এ ঘটনার জেরেই মূলত রাতে তার বাবা খুন হয়।

তিনি আরো বলেন, রাত পৌঁনে ১টার দিকে চন্ডিপুর এলাকার প্রায় ৫০ থেকে ৫৫জনের একটি সন্ত্রাসী দল দেশীয় ধারা অস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে আসে। এ সময়ে তারা তাদের বাড়ির গলির মধ্যে বেশ কয়েকবার প্রবেশ করে। এরপরে তারা কাউকে না পেয়ে তাদের মুদি দোকানের তালা ভেঙ্গে মালামাল ভাঙ্গচুর ও পরে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়। এসময়ে আগুন লেগেছে বলে চিৎকার শুনতে পেয়ে পাশে আলমের হোটেল থেকে বের হলে সন্ত্রাসীরা তাকেই আক্রমন করে এলোপাতারি ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বভাবে আহত করে জানান তিনি।

এরপর পরিবারের অন্যান্য সদস্যরা বের হলে সন্ত্রাসী হুমকী হুমকী দিতে চলে যায়। এরপর তার বাবাকে সবাই মিলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত তাকে মৃত ঘোষনা করেন বলে জানান হামিম। পরেরদিন বাদ মাগরিব তার বাবাকে জানাযা শেষে মহিষবাথান গোরস্থানে দাফন করা হয়। তিনি এই হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান হামিম।

উল্লেখ্য মঙ্গলবার বাদ আসর বারিউল ইসলামের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin