রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে বিএনপি নেতা শাহীন শওকত’র বাড়িতে ককটেল হামলা

  • প্রকাশ সময় শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১০৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত এর নগরীর মোন্নাফের মোড়ে অবস্থিত নিজ বাড়ি ককটেল হামলা করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা কে বা কারা এই কাজ করেছে। এ বিষয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রাজশাহী বিভাগে শাহীন শওকত স্বচ্ছতার সাথে দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসছেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোস করেন না। তিনি রাজশাহী মহানগর ও জেলাসহ বিভাগের অন্যান্য জেলায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনকে সুসংগঠিত করতে আপ্রান চেষ্ঠা করে যাচ্ছেন। এ কারনেই হয়তবা একটি মহল তাঁর এই কর্মকাণ্ড সহ্য করতে না পেরে প্রতিহিংসামূলক এই ধরনের অপকর্ম করছে বলে তারা উল্লেখ করেন।

এদিকে বিএনপি’র একাধিক নেতৃবৃন্দ বলেন, শাহীন শওকত এর নেতৃত্বে বর্তমানে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন সহ রাজশাহী বিভাগে প্রাণের চাঞ্চল্যতা ফিরেছে। তাঁর দৃঢ় নেতৃত্বে বিএনপি এখন আরো অনেক শক্তিশালী। সকল ধরনের আন্দোলনের জন্য এখন প্রস্তুত। শাহীন শওকতের এই সাফল্যের প্রতি ঈর্ষান্বিত হয়ে এই ধরনের কাজ করেছে বলে জানান তারা।

বাড়িতে ককলেট চার্জ বিষয়ে জানতে চাইলে শাহীন শওকত বলেন, কে এই কাজ করেছে তিনি বলতে পারছেন না। এভাবে বাড়িতে ককটেল কেন বোমা মারলেও তিনি ভীত নন। কারন তিনি বাংলাদেশ জাতীয়তাদী দলের একজন একনিষ্ঠ কর্মী। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত আস্থাভাজন একজন কর্র্মী বলে দাবী করে তিনি বলেন, শত অত্যাচার ও নির্যাতন করে তাঁকে দমিয়ে রাখা যাবেনা।

তিনি দলের জন্য প্রাণ বিসর্জন দিয়ে হলে কাজ সর্বদা করে যাবেন বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে আরএমপি বোয়ালিয়া মডেল থানায় মৌখিক অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান শাহীন শওকত। শেষ খবর লেখা পর্যন্ত এ নিয়ে থানায় লিখিত অভিযোগ প্রদানের প্রক্রিয়া চলছিলো বলে জানা গেছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin