রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ৩৩/১১ কেভি ২দ্ধ১০/ ১৩.৩৩ এমভিএ সিটি হাট বাইপাস (জেআইএস) বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ফলক উন্মোচন ও কম্পিউটার সফটওয়ারের মাধ্যমে উপকেন্দ্রের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর উপকেন্দ্রটি ঘুরে দেখেন মেয়র।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় উপকেন্দ্রটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রকল্পটির কাজ বাস্তবায়নের পর সেটি পরিচালনার জন্য নেসকো‘কে হস্তান্তর করা হয়েছে। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান সিইসি এন্ড ফরচুন জেভি (চায়না)।

এ সময় নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পিডিবির নির্বাহী প্রকৌশলী নিযামুল হক সরকার, নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ ও নির্বাহী প্রকৌশলী (বি.বি.বি.বিমানবন্দর) জাহাঙ্গীর আলম সহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ, রাজশাহী মহানগর শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin