নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে শনিবার ও রোববার ৪৫০জন সদস্যর মধ্যে আম, মেহগনি ও লেবুর ৯০০টি চারা বিতরণ করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা মানবসেবা অভিযান এর আয়োজনে দামকুড়া ও আলীগঞ্জ শাখার সমিতির সদস্যর মধ্যে এই সকল চারা বিতরণ করা হয়। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষে অত্র সংস্থা মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে এই দুই শাখার সদস্যদের মধ্যে এই গাছের চারা বিতরণ করা হয়।

এ সময়ে উভয় কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবসেবা অভিযান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা সারওয়ার জাহান বাবু। উভয় কর্মসূচীতে সভাপতিত্ব করেন অত্র সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস মুক্তি, পরিচালক অভ্যন্তরীন নিরীক্ষণ ও পরিদর্শন মেহনাজ মুস্তারিন, এলাকা ব্যবস্থাপক হাসিমুদ্দিন সরকার টেবলু, তাজমুল হক, দামকুড়াহাট শাখার শাখা ব্যবস্থাপক শামসুল আওয়াল ও আলীগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল মান্নানসহ অত্র শাখা সমুহের অন্যান্য কর্মীবৃন্দ।

বিতরণ কালে সারওয়ার জাহান বাবু বলেন, গাছ মানুষের বন্ধু। গাছ না থাকলে প্রাণীকুল বাঁচতো না। এছাড়াও গাছ সার্বক্ষনিক মানুষের উপকারে আসে। গাছ বিক্রি করলেও অনেক টাকা আসে। সর্বদা বিপদের বন্ধু হচে গাছ। প্রাপ্ত গ্রাছগুলো যথাস্থানে রোপন করে পরিচর্যা করে বড় করার পরামর্শ দেন তিনি। এই গাছগুলো যাতে সঠিকভাবে বেড়ে উঠে তার জন্য মনিটরিং করার জন্য কর্মীদের আদেশ প্রদান করেন। বক্তব্য শেষে তিনি উপস্থিত সদস্যদের মধ্যে একটি আমের এবং একটি মেহগনি গাছের চারা বিতরণ করেন।