রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশ সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘একটি কার্বন মুক্ত বিশ্বের জন্য শহরে কর্ম ত্বরান্বিত করা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের সার্বিক সমন্বয়ে এবং অত্র কার্যালয় কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আনওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী সভায় যোগদেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়াউল হক, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী গণপুর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েতুল ইসলাম, রাজশাহী ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার আব্দুস সালাম ও রাজশাহী সিটি কর্পোরেশনের পরামর্শক প্রকৌশলী আশরাফুল হক। এছাড়াও অন্যান্য সরকারী দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ সভায় ভার্চুয়ালী যোগদান করে এই দিবসের প্রতিপাদ্য বিষয়য় নিয়ে আলোচনা এবং পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথি বলেন, বিশ্বের থেকে বাংলাদেশ কার্বন নি:সরনে সব থেকে কম এবং নগন্য। কিন্তু বাংলাদেশ সব থেকে বেশী ঝুঁকিতে রয়েছে। কারণ ধনী দেশগুলো অধিকতর কার্বন নি:সরন করলেও নদীমাতৃক এই দেশ বেশী ঝুঁকিতে থাকে। বাংলাদেশে এখন অসময়ে বন্যা, অতিবন্যা, খরা ও শীত পড়ছে। বাংলাদেশের ঋতুর সাথে মৌসুমের তেমন কোন মিল আর নেই।

তিনি আরো বলেন, বাংলাদেশে অপরিকিল্পতভাবে নগরায়ন, অবকাঠামো স্থাপন, ইটভাটা স্থাপন ও যানজোটের কারনে কার্বন নি:সরন হচ্ছে। তবে সারাদেশে এর প্রভাব বেশী পরলেও রাজশাহীতে কার্বন এর প্রভাব নাই বললেই চলে। কারন রাজশাহী সিটি কর্পোরেশন সবুজায়নে বেষ্টিত হওয়ায় এমনটি হয়ে বলে জানান প্রধান অতিথি। এই ধারা অব্যাহত রাখতে হলে বেশী করে বৃক্ষরোপন, পেট্রোল ও ডিজেল চালিত যানবাহন কম চালানো, বাইসাইকলে চালানো এবং পায়ে হাটার অভ্যাস করলে এই শহরের সুনাম অক্ষুন্ন রাখা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

সভাপতি ভার্চুয়ালী যোগদিয়ে বক্তব্যে বলেন, রাজশাহী মহানগরীকে ঢেলে সাজানো এবং কার্বন নি:সরন তেথ মুক্ত রাখতে আরডিএ এবং রাসিক পরিকল্পনা গ্রহন করেছে। নগরীর শিরোইল থেকে বাস টার্মিনাল অপসারনের পরিকল্পনা রয়েছে। কার্বন থেকে এবং জনগণের চাপ থেকে নগরকে বাঁচাতে হলে পরিকল্পিত নগররায়ন এবং গ্রাম উন্নয়নের দিকে নজর দিতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী মেশ হাসিনার নির্দেশে রাজশাহীতে ব্যাপক পরিমানে গাছের চারা রোপন করা হচ্ছে। সেইসাথে কেটসই গ্রীন সিটি তৈরীতে আরডিএ এবং রাসিক সমন্বিতভাবে কাজ করছে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin