রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে বীরমুক্তিযোদ্ধা বিমান গুপ্ত’র রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

  • প্রকাশ সময় সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা বিমান গুপ্ত আজ সোমবার ভোরে নিজ বাসভবনে পরোলোক গমন করেন। তাঁর মৃত্যুতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক জানিয়েছেন। আরো শোক জানান বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু এবং সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ। শোক বার্তায় নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিকেল সাড়ে ৪টায় নগরীর পঞ্চবটি মহাশ্মশানে বীর মুক্তিযোদ্ধা বিমান গুপ্ত-কে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব প্রদান শেষে তাঁর স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং শেষকৃত্যে অংশগ্রহণ করেন ডাবলু সরকার । এ সময় উপস্থিত ছিলেন ২২ নং কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন ও পঞ্চবটি মহাশ্মশানের সাংগঠনিক সম্পাদক বিকাশ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin