বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে ভ্রাম্যমান আদালতে ২০হাজার টাকা জরিমানা

  • প্রকাশ সময় সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৫৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে চলমান লকডাউন অমান্য করে মার্কেট খোলার অভিযোগ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৪ জুন) দুপুরে রাজশাহী নিউ মার্কেট এলাকায় এম বি এম মোবাইল মার্কেটের মালিককে জরিমানা করা হয়। এ সময়ে জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, তিনি গোপন সূত্রে জানতে পারেন লকডাউনের মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে এই মোবাইল মার্কেট কতৃপক্ষ বেশ কিছু দোকানপাট খুলে ব্যবসা করছেন।
এর প্রেক্ষিতে সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মার্কেটের সব দোকান বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি মার্কেটের মালিক মুকুল, বকুল ও মুকিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি। গতকাল রোববারও রাজশাহীতে স্বাস্থ্যবিধি ও লকডাউন না মানায় ২৯ জনের নিকট থেকে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ৪৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin