রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে মহানগর যুবদলের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে রাজশাহী জেলা যুবদলের আয়োজনে নগরীর সাহেববাজার এলাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

সভায় সভাপতিত্ব করেন যুবদল রাজশাহী মহানগর শাখার সভাপতি মাহফুজুর রহমান রিটন। যুবদল রাজশাহী মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির সঞ্চালনায় মহানগর যুবদল ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, যুবদল হচ্ছে বিএনপি’র একটি অন্যতম সহযোগি দল। যে কোন আন্দোলন সংগ্রামে যুবদল সম্মুখে আন্দোলন করেছে। দেশের ক্রান্তিকালে বিএনপি’র পাশে থেকে শক্তি যুগিয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, দেশ বর্তমানে কঠিন সময় পার করছে। দেশী-বিদেশীদের ষড়যন্ত্র চলছে। এখনো প্রশাসন থেকে শুরু আইন শৃংখলাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের প্রেতাত্তারা ঘাপটি মেরে আছে। তারা ষড়যন্ত করেই চলছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, খুনি হাসিনা পালিয়ে গেছে বলে তুষ্ট থাকার কোন কারন নেই। সজাগ থেকে রাজনীতি করার পরামর্শ দেন। সেইসাথে আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশভাবে সংসদে নিতে মাঠে কাজ করার জন্য উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। সেইসাথে প্রতিটি থানা ও ওয়ার্ডে ত্যাগি নেতাকর্মীদের নিয়ে শক্তিশালী কমিটি গঠন করার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin