বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে মহিলা দল নেত্রীর বাড়িতে লুটতরাজ ও মারপিট

  • প্রকাশ সময় শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ২৮নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভানেত্রী শিউলী বেগমের নিজ বাড়ি পূর্ব ধরমপুরের জামায়াত শিবিরের বহিস্কৃত সন্ত্রাসী কিশোর গ্যাং সদস্যরা হামলা চালিয়ে লুটপাট করেছে বলে জানা গেছে। ৬আগস্ট মঙ্গলবার রাত ৯টায় অত্র মহল্লার কিশোর গ্যাং এর প্রধান আব্দুল খালেক এর ছেলে আলামিন ও অনিক ৪০-৫০জনকে নিয়ে এই হামলা করেছে বলে জানান শিউলী বেগম। তিনি বলেন, হঠাৎ করে ঐ সন্ত্রাসীরা তার কাড়ি এসে দরজা খুলে দিতে বলে। কিন্তু তিনি দরজা খুলতে অস্বীকার করলে সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং দেশ স্বাধীন করেছি বলে স্লোগান দিয়ে বাড়িতে হামলা চালায়।

শিউলী আরো বলেন, সন্ত্রাসীরা জোর সাবল দিয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। তিনি বাধা দিতে গেলে আলামিন গংরা তাকে শারীরিকভাবে আঘাত করে। এরপর তারা ভবনের মধ্যে প্রবেশ করে প্রতিটি ঘরের তালা ভাঙ্গে। সেইসাথে শোকেজ, টেবিল ও দরজা ভাঙ্গচুর করে। সেইসাথে তারা একটি বড় ফ্রিজ, ডিজিটাল টিভি, বাইসাইকেল দুইটি, গ্যাসের সিলিন্ডার দুইটি, গাসের চুলা একটি ও নগদ অর্থ এক লক্ষ ষাট হাজার টাকা নিয়ে যায় বলে জানান শিউলী। পণ্যসহ সব মিলিয়ে প্রায় চার লক্ষ টাকার মত তারা ক্ষতি করেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, আলামিনরা তাদের প্রানে মেওে ফেলার হুমকী দেয়। এখনো তারা হুমকী অব্যাহত রেখেছে বলে জানান শিউলী। তিনি বলেন, থানা চালু হলেই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা হবে। স্থানীয় জামায়াত নেতারা তাঁর বাড়ি পরিদর্শন করেছেন বলে নিশ্চিত করেন শিউলী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin