নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেদ্্রীয় কমিটির কুটিরশিল্প বিষয়ক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় টিমের সদস্য মাহফুজা রহমানের স্বামী মোখলেসুর রহমান আজ সকাল ৮টায় ইন্তেকাল করেন (ইন্না—-রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল রাজশাহী বিভাগীয় টিমের সভাপতি সাবেক সংসদ সদস্য জাহান পান্না, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং বিভাগীয় টিমের সদস্য সহিদুন নাহার কাজী হেনা, মহিলাদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় টিমের সদস্য রোকসানা বেগম টুকটুকিসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।