রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা ৪২৫ জেলে পেল ভিজিএফ চাল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে সরকারি নির্দেশনা মোতাবেক মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা ৪২৫ জেলেদের ভিজিএফ (চাল) বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগর ভবন চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে চাল তুলে দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

বক্তব্যে প্যানেল মেয়র বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত করছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরীর ৪২৫ জেলের প্রত্যেককে ২০ কেজি করে সর্বমোট ৮ হাজার ৫শ মে. টন চাল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচীর আওতায় নানা ক্ষেত্রে সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন রাজশাহী মহানগরীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে সরকারের পাশাপাশি তিনি সকল শ্রেণি পেশার মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। সরকারের নির্দেশনা ও বরাদ্দ রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের খাদ্য সহায়তার এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

রাসিকের দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব মশিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, পবা, মোজাম্মেল হক, ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব, ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin