বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে রোগি কল্যাণ সমিতির ১৩তম বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে রোগি কল্যাণ সমিতির ১৩তম সভা বৃহস্পতিবার বেলা ১১টা হেত দুপুর ২টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রোগি কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এফ.এম শামীম আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রোগি কল্যাণ সমিতির আজীবন সদস্য সমাজসেবী শাহিন আকতার রেনী, রোগি কল্যাণ সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডাক্তার বি.কে দাম ও হাসিনা মমতাজ। এছাড়াও অত্র সমিতির অন্যান্য সদস্য এবং আজীবন সদস্যগণ উপস্থিত ছিলেন।

রোগি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ড. হামিদুল ইসলাম অত্র সমিতির বিগত দিনের আয় ব্যায়ের হিসাব প্রদানসহ সমিতির বর্তমান সার্বিক অবস্থা তুলে ধরে বলেন, এই সমিতির বয়স দেখতে দেখতে অনেকদিন হয়ে গেছে। তবে নিয়মিত সভা না হওয়ায় সমিতির কার্যক্রম অনেকটা ধীরগতি ছিলো। তিনি আরো বলেন, এই সমিতির মাধ্যমে অনেক দরিদ্র ও অসহায় রোগিদের চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু যে বাজেট প্রদান করা হয় তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এই সেবা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে হলে বাৎসরিক এককোটি টাকার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে আজীবন সদস্য হওয়ার জন্য অনান্য ব্যক্তিদের অনুরোধ করেন হামিদুল ইসলাম।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এই রোগি কল্যাণ সমিতি সর্বদা মানুষের কল্যাণে কাজ করছে। বিশেষ করে হামিদুল ইসলাম এখানে আসার পরে সমিতির গতি বৃদ্ধি পেয়েছে। এই ধারা অব্যাহত রাখতে আজীবন সদস্যদের বছরে নুন্যতম এক হাজার টাকা করে প্রদান করার আহ্বান জানান। সেইসাথে অফিস বড় আকারে প্রদানের জন্য সমিতির সভাপতিকে অনুরোধ করেন।

সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এফ.এম শামীম আহাম্মদ বলেন, এই সমিতির গতিশীলতা শুরু হলো। এটা ধরে রাখা হবে। এই সমিতি নির্বিঘ্নে পরিচালনা করতে সকল প্রকার সহযোগিতা করার আশ^াস প্রদান করেন তিনি। সেইসাথে আরো নতুন আজীব সদস্য সংগ্রহ করার জন্য পরামর্শ দেন তিনি। উপস্থিত অতিথিবৃন্দ সভায় একটি স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin