রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে রোটারী ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক পোলিও দিবস পালিত

  • প্রকাশ সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৫০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জোনের পাঁচটি রোটারি ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক পোলিও দিবস উৎযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়। আজ শনিবার(২৩ অক্টোবর) সকাল ১০টায় রোটারি ক্লাব অফ রাজশাহী, পদ্মা রাজশাহী, মেট্রোপলিটন রাজশাহী, রাজশাহী হলিসিটি, রাজশাহী সাইনিং এর আয়োজনে আন্তর্জাতিক পোলিও দিবস উৎযাপন উপলক্ষে আলুপট্টি হতে বর্নাঢ্য র‌্যালী শুরু হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। এর পর দুপুর ১২টায় মহনগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে ভার্চুয়ালি অংশগ্রহন করেন ডিসট্রিক গভর্নর টি আই এম নুরুল কবির, ডিসট্রিক গভর্নর ইলেকট্রো ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, প্রাক্তন গভর্নর রুবাইয়াত হোসেন, গভর্নর খায়রুল আলম, গভর্নর শ্যাম শওকত হোসেন, গভর্নর জয়নুল আবেদিন ও গভর্নর ইশতিয়াক জামান এবং চেয়ারম্যান ন্যাশনাল পোলিও প্লাস কমিটি ও ডিসট্রিক গভর্নর ব্যারিষ্টার মুহতাসিম বিল্লাহ ফারুকী। অনুষ্ঠানে সকলেই ভার্চুয়ালি অংশগ্রহনের মাধ্যমে আন্তর্জাতিক পোলিও দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব এর বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান আরিফ হোসেন, জোন রাজশাহীর লেফটেন্যান্ট গভর্নর ও ন্যাশনাল পোলিও প্লাস কমিটির সদস্য রোটারিয়ান এম এ মান্নান খান, আর টি এন ডা. প্যাট্রিক বিপুল বিশ^াস, রোটারিয়ান এ আর জোয়ারদার, রোটারিয়ান ডাক্তার মামুন উর রশিদ, রোটারিয়ান ডাক্তার আমিনুল ইসলাম, রোটারিয়ান জহুরুল ইসলাম, রোটারিয়ান সাজ্জাদুল কবির, রোটারিয়ান প্রদীপ মৃধা, রোটারিয়ান মোজাম্মেল হক ও রোটারিয়ান অনু চৌধুরীসহ বিভিন্ন ক্লাবের রোটারিয়ানগন। আলোচনা শেষে রোটারিয়ান এম এ মান্নান খান সকলকে সক্রিয় অংশগ্রহনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin