রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে শহীদ জামিল ব্রিগেডের আরও দুই হাজার মাস্ক বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে শহীদ জামিল ব্রিগেডের উদ্যোগে আরও দুই হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। আজ সোমবার নগরীর বিনোদপুর বাজার থেকে কাজলা পর্যন্ত এই মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও করোনা সচেতনায় জন্য প্রচার মাইকিংও করেন ব্রিগেডের সদস্যরা।
মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, মহানগর সম্পাদকমণ্ডলীর নাজমুল করিম অপু, মহানগর সদস্য সীতানাথ বণিক, সাঈদ চৌধুরী, মতিহার থানার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ২৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক সিরাজুর ইসলাম রিপন, ২৯ নম্বর ওয়ার্ড নম্বর সাধারণ সম্পাদক রঞ্জু আলী, নারী মুক্তি সংসদের নেত্রী শারমিন আক্তার, সাবেক ছাত্রনেতা সারওয়ার জাহান রনি, হারুন ওর রশিদ, নগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিজয় সরকার, স্কুল বিষয়ক সম্পাদক ঋতু সরকার, বোয়ালিয়া থানার সভাপতি অমিত সরকার, মতিহার থানা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল ইসলাম ও যুবনেতা শহিদুল ইসলাম, রানা, আরিফ।
উল্লেখ, রাজশাহীতে কোভিড মোকাবিলায় ওয়ার্কার্স পার্টির নেতৃত্বাধীন এক ঝাঁক তরুণ-যুবকদের সমন্বয়ে শহীদ জামিল ‘ব্রিগেড’ গঠন করা হয়। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার নির্দেশনায় শহরে করোনা মোকাবিলায় কাজ করা, এই ব্রিগেডের কার্যক্রম পারিচালনা ও তদারকি করছেন দলটির নগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। গত শুক্রবার করোনা রোগীদের সহায়তা করার জন্য তারা অ্যাম্বুলেন্সও উদ্বোধন করেছেন। এছাড়াও তারা প্রতিদিন সচেতনামূল কর্মকাণ্ড পরিচালনা করছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin