বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন’র মতবিনিময় সভা

  • প্রকাশ সময় রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৩০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, এই শ্লোগানে হিন্দুধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শিব মন্দিরের পাশে দুই শতাধিক হিন্দু পরিবারের সদস্যদের সাথে এক সম্প্রীতি সভা ও প্রীতিভোজের আয়োজন করে শ্রমিক কল্যাণ ফেডারেশন মতিহার দক্ষিণ থানা শাখা।

সম্প্রীতির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ইমাজ উদ্দিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরী সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মতিহার থানা শাখার আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মতিহার থানা দক্ষিণ শাখা সভাপতি এনামুল হক।

বক্তারা বলেন জামায়াতে ইসলামী কখনোই কোন সম্প্রদায়ের বিরুদ্ধে ছিলো না থাকবেও না। জামায়াত সকল সম্প্রদায়ের সুখে দুঃখে তাদের পাশে থেকে কাজ করে যাবে। আওয়ামীলীগ সরকার জামায়াতকে রাজাকার, জঙ্গিবাদের তকমা দিয়ে এতো দিন অন্য ধর্মের মানুষের কাছ থেকে দুরে রেখেছিলো। এখন আর সেই দিন নাই, এখন সময় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এগিয়ে চলা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin