মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহীতে শ্রীময় নিবেদন ত্রিধারা সাংস্কৃতিক সন্ধ্যা

  • প্রকাশ সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের নৃত্য শিল্পের জনক সংগঠন নিক্বণ নৃত্যু শিল্পি গোষ্ঠীর শ্রীময় নিবেদন ত্রিধারা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যা ৭টায় রাজশাহী শিশু একাডেমি মিলনায়নে ভারতীয় সহকারী হাই কমিশন রাজশাহীর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী রাজশাহীর প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব পান্নার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রুয়েট এর প্রফেসর ইকবাল মতিন ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মন্জুর কাদের।

অনুষ্ঠানে বিভিন্ন অনুদান ও ভাল কাজের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, নৃত্যশিল্পি, এম আর ওয়াসেফ ও চারুকলায় মরিওম মঞ্জুরী নিশিকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা ও বেতার ব্যক্তিত্য সুখেন কুমার মুখার্জী।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin