বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে সাবেক এমপি নাদিম মোস্তফা’র স্বরণে দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মরহুম এডভোকেট নাদিম মোস্তফা এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৪টার দিকে দূর্গাপুর পানি উন্নয়ন বোর্ড মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সহ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নাদিম মোস্তফার সহধর্মিণী এডভোকেট নুরুন্নাহার পারুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেরা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল ও মরহুমের ছেলে জুলফার নাইম মোস্তফা। এছাড়াও মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin