বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে সার্ভিস প্রোভাইডারদের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের আয়োজনে রোববার বিকেলে সার্ভিস প্রোভাইডারদের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাহী উচ্ছাস ইলেক্ট্রিক্যাল রিফ্রেজারেটর এর স্বত্বাধিকারী গাব্রিয়ের মার্ডি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার ফরিদুল ইসলাম। কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তা সামুয়েল বাস্কে এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাঠ কর্মকর্তা আশা আগ্নেশ তপ্নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিবৃন্দ।

প্রধান অতিথি বলেন, প্রকল্পটি রাসিক এর ১০টি ওয়ার্ডের ২০টি মহল্লায় চলমান রয়েছে। এই প্রকল্পের আওতাধীন ১৬ থেকে ১৮ বছরের নিচে শিশুরা যেন বিনা মূল্যে প্রশিক্ষণ গ্রহন ও কর্মে লিপ্ত হতে পারে, মুলত সে জন্যই এই সভা। সভায় উপস্থিত প্রতিষ্ঠানের সকলকে তাদের এই সকল শিশুকে নিজ নিজ প্রতিষ্ঠানে নিয়ে প্রশিক্ষণ প্রদান করে কাজে নিয়োগ করার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত সকল প্রতিষ্ঠানের মালিকগণ সার্বিক সহযোগিতা করার আশ^াস প্রদান করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin