নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। ১৯ নভেম্বর রোববার ভোর ৬টা থেকে শুরু হয়ে চলবে আজ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত । এই হরতালের সমর্থনে রাজশাহী মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ রাজশাহী কলেজ, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ও রাজশাহী সিটি কলেজের প্রধান ফটকে তালা মারেন।
সেইসাথে তারা একটি করে কাগজে লেখা সাইন বোর্ড গেটের সাথে ঝুলিয়ে দেন। সেখানে উল্লেখ করা হয়েছে রাষ্ট্র মেরামতের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য দু:খিত। এক দফা দাবীতে দেশব্যাপি হরতাল চলছে।