নিজস্ব প্রতিবেদক: আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস) সারা দেশেল মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তজার্তিক দিবস-২০২৩ উপলক্ষে মাদকবিরোধী প্রচার ও সামাজিক উদ্ভুদ্ধকরণ এবং মাদক বিষয়ক বিভিন্ন গবেষণা ও প্রকাশনা কার্যক্রম পরিচালনাকারী হিসেবে আপস এই প্রথম স্থান অর্জন করে।
রোববার ঢাকায় এক অনারম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, আপস নির্বাহী আবুল বাশারের হাতে এই পুরষ্কার তুলে দিয়ে সম্মানীত করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল ওয়াহাব ভূঞা।