রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর কাজিহাটা হাফিজিয়া মাদ্রাসায় দোয়া ও খাবার বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্বরণে আজ রোববার কাজিহাটা হাফিজিয়া মাদ্রাসায় দোয়া ও খাবার বিতরণ করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক সহ-সম্পাদক আসিক হোসেন দিপুর আয়োজনে ও রাজপাড়া থানা ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক নাবিল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অর্না।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লা আল ফিরোজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ দ্বীপ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক রাসিক দত্ত, বোয়ালিয়া থানা ( পুর্ব) ছাত্রলীগের সভাপতি বিলাস, রাজপাড়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আহাদ আলী, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালেক তুহিন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের বাবু,হাসিব, সাজ্জাদ বিভিন্ন ওয়ার্ড যুবলীগ নেতা এমিল, সজিব, রাজিব, সাজিব।

এছাড়াও রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহরুখ, রাজশাহী কলেজ ছাত্রলীগ এর যুগ্ম সম্পাদক বিপ্লব, নিউ গভঃ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক ইমন ও নাইম, ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বিশাল, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরাদ, ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অর্না বলেন, পাকিস্তানের দোসররা জাতীর জনক বঙ্গবন্ধুকে হত্যা করে যেমন আওয়ামী লীগকে স্বমূলে ধ্বংশ করতে চেয়ে যখন পারেনি, তখন ২০০৪ সালে একুশে আগস্ট বাংলাদেশের সব থেকে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে আবার সেই চেষ্টা করেছিলো তারা। কিন্তু আল্লাহর বিশেষ রহমতে তিনি প্রাণে বেঁচে যান। তিনি প্রাণে বাঁচলে সাবেক মাহমাণ্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ চব্বিশজন সেদিন শহীদ হন।

শুধু তাই নয় শত শত আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী আহত হন। তারা আজও গ্রেনেডের স্প্রিন্টারের সেই দু:সহ আঘাত বয়ে বেড়াচ্ছেন। কিন্তু আজও নানা কারনে সেই মামলার রায় কার্যকর হয়নি। তিনি দ্রুত রায়কর করার দাবী জানান। সেইসাথে আগামীতে ষড়যন্ত্রকারীরা যেন এমন ন্যাক্কারজনক ঘটনা না ঘটাতে পারে তার জন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি। বক্তব্য শেষে তিনি মাদ্রাসার শিক্ষক ও অন্যান্যদের মধ্যে খাবার বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin