নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে বাস ও পুলিশ ব্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই পুলিম সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে গোদাগাড়ী রেল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন, গোদাগাড়ী থানার কনস্টেবল মোঃ আঃ হালিম ৪০ ও মোঃ জিন্নাচ আলী। রাজশাহী গোদাগাড়ী থানার অফিসার ইনচাজর্ (ওসি) কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিউটি চলাকালিন অবস্থায় গোদাগাড়ী থানার রেল বাজার এলাকায় ঢাকা হইতে চাঁপাইনবাবগঞ্জে গামী হানিফ বাস পুলিশের ভ্যানকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় দুই পুলিশ সদস্য। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাস্পাতালের নিয়ে যায়া। বর্তমানে তারা হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
তিনি আরো বলেন, ঘটনার পর থেকে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।