রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর চারঘাটের শিলন হত্যার অভিযোগে গ্রেফতার পাঁচ

  • প্রকাশ সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৬৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের জেরে শিলন মিয়া নামের এক যুবক হত্যাকান্ডে অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাতে চারঘাট উপজেলার জিকরা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্র্রেফতারকৃতরা হলেন, জুয়েল রানা, হাসান আলী, আলতাফ মিয়া, জনি হোসেন ও রাসেল মিয়া।

এ বিষয়ে র‌্যাব সদর দপ্তরের আজ সোমবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে র‌্যাবের ভাষ্যমতে গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হবে। তারা হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার দায় স্বীকার করেছে। হত্যায় ব্যবহৃত চাইনিজ কুড়াল হাসুয়া ও রামদা উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

প্রসঙ্গত, চারঘাটে মাদক নিয়ে বিরোধে গত রোববার শিলন মিয়াকে হত্যা করে প্রতিপক্ষ।এ ঘটনায় নিহতের পিতা রিয়াজ উদ্দিন বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin