রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর নওহাটা পৌর কৃষক দলের পরিচিতি সভা

  • প্রকাশ সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:‘যারা যোগায় ক্ষুধার অন্ন, আমরা লড়ছি তাদের জন্য’ এই স্লোগান নিয়ে বুধবার বিকেলে রাজশাহীর পবা উপজেলা নওহাটা পৌরসভা কৃষক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নওহাটা উচ্চ বিদ্যালয় মাঠে, কৃষক দল নওহাটা পৌরসভার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত। নওহাটা পৌর কৃষক দলের আহ্বায়ক রবিউল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু।

নওহাটা পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নসিব আলী নসিম ও সদস্য সচিব মানিক খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোর্তুজা, নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মামুনুল সরকার জেড, সদস্য নাজুমুল সরকার ও হেফাজ উদ্দিন।

উপস্থিত ছিলেন নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মাহবুব আলম সুমন, যুব নেতা ও নওহাটা পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ পারভেজ, সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান ও বাবুল হোসেন, কৃষক দল রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বাবলু, আব্দুর রশিদ, শামীম আহম্মেদ, পবা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব আলমগীর হোসেন, কৃষক দল নওহাটা পৌর যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, মফিজুল ইসলাম, আব্দুল আলিম, আবু তোহা, রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর সরকার, সদস্য সামসুল সরকার, আরিফ ও রাসেলসহ কৃষক দল, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলার রাখাল রাজা, উন্নয়নের রুপকার, কৃষি বিপ্লবের নায়ক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধবিধস্ত বাংলাদেশকে তলাবিহিন ঝুড়ির অপবাদ থেকে রক্ষা করতে কৃষির উপরে জোর দেন। যে সকল এলাকায় পানির সংকট ছিলো সে সব এলাকায় খাল খনন করেন। এছাড়াও রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে তিনি প্রথম গভীর নলকুপের ব্যবস্থা করেন। সেইসাথে চাইনা ও জাপান থেকে পানি সেচের জন্য শ্যালো মেশিন আমদানী করেন।

শুধু তাই নয় কৃষকদের স্বার্থ রক্ষা করতে ও তাদের ন্যায্য দাবী আদায়ে তিনি নানাবিধ পদক্ষেপ নেন। এরই ফলস্বরুপ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গঠন করেন। তিনি আরো বলেন, রাখাল রাজার কৃষি বিপ্লবে সামিল হয়ে সেই সময় থেকেই কৃষকদল সহযোগিতা করে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। সেইসাথে সরকার পতনের চলমান আন্দোলনে সকলকে জীবন বাজি রেখে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin