রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর নিমতলা মোড়ে চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

  • প্রকাশ সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৫০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর রাজপাড়ার থানাধীন নিমতলা মোড়ে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একদল সন্ত্রাসী ও চাঁদাবাজ হামলা চালিয়ে ব্যবসায়ীদের মারপিট করে গুরুতর আহত ও টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের গ্রেফতার ও মারপিটের প্রতিবাদে আজ বেলা ১০টার দিকে নগরীর নিমতলা মড়ে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে মানববন্ধন করেছেন। এসময়ে তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃংখলাবাহিনীর প্রতি দাবী জানান।
মানববন্ধন থেকে ব্যবসায়ী পিন্টু, সিদ্দিক, জাহিদ, সিরাজুল ইসলাম, রুবেল, শরীফুল, কাশেম, কাজল, বাক্কার, রকি, আফজাল, নয়ন ও সবুজসহ আরো অনেকে বলেন, নিমতলা (ঘোষ মহালপাড়া) মৃত জাব্বার আলীর তিন ছেলে লিটন (৩০), রতন (২৭) ও ছোটন (২৫)সহ আরো কয়েকজন মিলে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দেশীয় অস্ত্র ও বিদেশী পিস্তল নিয়ে এসে দোকানদের নিকট চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করলে ফল ব্যবসায়ী তাইজুলকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে। এসময়ে তাকে মাথায় এবং হাতে ধারালো অস্ত্র দেিয় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাইজুল বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাদীন আছেন। তার অবস্থা ভালনয় বলে জানান তারা।


তারা আরো বলেন, তাইজুলকে মারা দেখে অন্য ব্যবসায়ীরা এগিয়ে গেলে নিমতলা মোড়ের ইট বালি ব্যবসায়ী সাদ্দাম হোসেন, বার্গার ব্যবসায়ী নাইম ইসলামসহ আরো কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে সন্ত্রাসীরা। ব্যবসায়ীরা বলেন, প্রায়ই এই সন্ত্রাসী দল এখান থেকে চাঁদা আদায় করে। বাধা দিলে ব্যবসায়ীদের মারপিট করে বলে জানান তারা। একদিকে লকডাউনে তাদের ব্যবসা বাণিজ্য নাই। অন্যদিকে চাঁদাবাজদের দৌরাত্বে তারা অসহায় হয়ে পড়েছেন।
ব্যবসায়ী সিদ্দিকসহ আরো অনেকে বলেন, শুধু মারপিট করে আহত নয়, তাইজুলের নিকট হতে ৫০,০০০/- টাকা, সাদ্দাম হোসেন নিকট হতে ২,০০০০০/- টাকা এবং নাইম ইসলামের নিকট হতে ১৩,০০০/- টাকা জোর করে নিয়ে নেয় বলে তারা দাবী করেন।
এদিকে রাজপাড়া থানা টহলদল মানববন্ধনকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময়ে এএসআই মামুন বাবসায়ীদের দোকান খুলে ব্যবসা করার কথা বলেন। সেইসাথে এখানে কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেয়া হবে না বলে জানান তিনি। এছাড়াও এই সন্ত্রাসীদের রুখে দিতে তাৎক্ষনিক একটি প্রতিরোধ কমিটি গঠন করেন এবং এখানকার সার্বিক বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জকে জানিয়ে ব্যবস্থা নেবেন বলে ব্যবসায়ীদের আশস্ত করেন মামুন।
এদিকে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, তিনি বিষয়টি শুনেছেন। কিন্তু মারামারীর বিষয়ে কোন পক্ষই এখনো মামলা করেননি। মামলা করলে আইনী ব্যবস্থা নেবেন বলে জানান এই কর্মকর্তা

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin