রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর পবায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপন

  • প্রকাশ সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৫৯৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় বর্ণিল আয়োজনে শিশুদের কল্যাণে নিবেদিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সোমবার সকালে পবা ব্র্যাক লার্নিং সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে গ্রাম উন্নয়ন কমিটির সদস্য ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে জাতীয় সংগীত পরিবেশন, ৫০ বছরের থিম শোং ও বিশেষ স্মরণিকা প্রকাশ, কেক কাটা, তথ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী এরিয়া কো- অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা, রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশ বিশপ জের্ভাস রোজারিও, নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন ও আরএমপি শাহমখদুম থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির ক্রিস্টিনা ও সুজন গ্রেগরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন এ সময় তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে পরিচালিত কার্যক্রম তুলে ধরে ধরেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে পবা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী বলেন, ১৯৫০ সালে ড. বব পিয়ার্সের আদর্শকে সামনে রেখে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সরকারের সাথে উন্নয়ন সহযোগী হিসাবে কাজ একযোগে কাজ করছে। ১৯৭২ সালে যুদ্ধের পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আহব্বানে যুদ্ধ-বিদ্ধস্ত বাংলাদেশের পুনর্গঠনে আবার এগিয়ে আসে সংস্থাটি। ওয়ার্ল্ড ভিশন অংশীদারিত্বে বিশ্বাসী একটি আন্তর্জাতিক খ্রিষ্টান উন্নয়ন সংস্থা , যার লক্ষ্য হল সৃষ্টিকর্তার প্রদর্শিত পথ অনুসরণ করে কথা, কাজ এবং জীবনা চরণের মধ্য দিয়ে দরিদ্র ও নিপীড়িত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা।

সমাজে ন্যায্যতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা। সংস্থাটি শিশুদের শিক্ষা, শিশু সুরক্ষা ও জন সম্পৃক্ততা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন এবং জীবিকায়ণ ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী পরিচালনা করে থাকে। আর এসব কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে জলবায়ু পরির্বতন, নগর উন্নয়ন, জেন্ডার সমতা ও প্রতিবন্ধীব্যক্তির অন্তর্ভুক্তিকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন এবং এ্যাডভোকেসিকে বিশেষ গুরুত্ব দেয়া হয় বলে জানান তিনি।

পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা বলেন, বাল্যবিবাহ একটি জাতীয় সমস্যা। এই সমস্যা সমাধানের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় গ্রাম উন্নয়ন ও শিশু ফোরামের উদ্যোগে বাল্য বিবাহ বন্ধে উঠান-বৈঠক ও সভা সমাবেশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবাকে শতভাগ বাল্য বিবাহ মুক্ত করতে কাজ করছেন। যা প্রশংসার দাবিদার বলে জানা তিনি।

উল্লেখ্য এ সময় স্পন্সরশীপ ও চাইল্ড প্রটেকশন অফিসার ডেভিড বাস্কে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন মুলক প্রামাণ্য চিত্র প্রদর্শন করেন ও বাল্যবিবাহ প্রতিরোধে নীতিমালা এবং শিশু শ্রম বন্ধে করণীয় বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রিজিওনাল কো-অর্ডিনেটর তানজিমুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পবা এরিয়া প্রোগ্রাম প্রোগ্রাম অফিসার পলাশ হিউবার্ট বিশ্বাস, মাসুদ রানা, রতন কুমার ভৌমিক, ফারুক হোসেন, টেকনিক্যাল অফিসার অর্পনা চৌধুরী ও ইফতেখার উদ্দিন এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার গ্রেস রোজীসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ চারটি ইউনিয়ন ও নওহাটা পৌর সভার ৪৮টি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি, ২৫ জন ধর্মীয় নেতৃবৃন্দ, কাজী, থানা প্রতিনিধি, শিশু ফোরামের সদস্য, স্থানীয় নারী নেত্রীবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin