রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর পবায় বীজ বিক্রি করে স্বাবলম্বী কৃষক মোহাইমিন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৭৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বাগসারা গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে এস এম ই কৃষক মোহাইমিন বিভিন্ন ধরনের কৃষি বীজ উৎপাদন ও বিক্রি করে এখন স্বাবলম্বী। তিনি উচ্চ মূল্যের ফসল-মসুর,সরিষা ওমাসকলাই এর বীজ উৎপাদন করে বিক্রি করেন। মোহাইমিন বলেন, তিনি একজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। সামান্য লেখাপড়া করায় কোন চাকরী তিনি পাননি। কোথাও চাকরীর খোঁজ না করে তিনি বাবার সংসারে থেকে জমি চাষ করে জীবিকা নির্বাহ করতেন।

তিনি বলেন, বাবা মারা যাওয়ার পরে আলাদা হয়ে নিজে ৪-৫ জমি নিয়ে চাষবাস শুরু করেন। তিনি গতানুগতিক ফসলের চাষ করে খুব একটা লাভবান হতে না পেরে হতাশায় পরে যান। এমন সময় তার উপসহকারী কৃষি অফিসারের সাথে পরিচয় হয় এবং রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প সম্পর্কে অবগত হন। এর তিনি সেখান থেকে মসুর, সরিষা ও মাসকলাই বীজ এবং সার নিয়ে জমিতে চাষ শুরু করেন। এরপর থেকে তার উন্নতি হতে থাকে বলে জানান কৃষক মোহাইমিন।

তিনি আরো বলেন, মাত্র ৩০-৩৫ হাজার টাকা নিয়ে বীজ উৎপাদন শুরু করেন। এই চার বছরে তিনি প্রায় ছয় লক্ষ টাকার মালিক হয়ে গেছেন। তার ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। বড় সন্তান স্কুলে লেখাপড়া করে। আর তারা স্বামী স্ত্রী মিলে সংসারে কাজ করেন। তিনি আরো বলেন, আরো বেশী সুযোগ পেলে উন্নত মানের বীজ তিনি উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি করতে পারবেন। সেইসাথে কৃষকদের মধ্যে নির্ধারিত মূল্যে ভাল বীজ সরবরাহ করে দেশের কৃষিতে সামান্য হলেও অবদান রাখতে পারবেন বলে জানান মোহাইমিন।

এদিকে নওহাটা পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় মসুর,সরিষা ও মাসকলাই প্রদর্শনী নিয়ে বীজ উৎপাদন করেন। এরপর সেই সকল বীজ সুন্দর প্যাকেট করে এলাকার কৃষকের মাঝে বিক্রি করছেন। বীজের মান ভালো হওয়ায় ইতোমধ্যে এলাকায় তার ও তার বীজের সুনাম ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।

আশরাফুল আরো বলেন, অত্র প্রকল্পের আওতায় মোহাইমিনকে বীজ সংরক্ষণের জন্য প্যাকেট, প্যাকেট করার মেশিন, ওজন মেশিন ও ড্রাম প্রদান করা হয়েছে। এছাড়াও এগুলো ব্যবহারর সম্পর্কে এবং বীজ কিভাবে সংরক্ষণ করা যায়, সে বিষয়ে তাঁকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin