মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহীর পুঠিয়ায় সাঁওতাল সম্প্রদায়ের বাহা উৎসব পালিত

  • প্রকাশ সময় শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ের বাহা উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপি রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে পুঠিয়ার বাঁশবাড়ি গ্রামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর যোগেন্দ্রনাথ সরেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। বাঁশবাড়ি গ্রামের গ্রাম প্রধান রবি মারান্ডীর সভাপতিত্বে বিশেষ অতথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড ইন্সপেক্টর মুকুল টুডু, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমীর নির্বাহী পরিষদ সদস্য শেলী প্রিসিল্লা বিশ্বাস ও সংগীতপ্রশিক্ষক মানুয়েল সরেন এবং বাঁশবাড়ি গ্রামের নায়কে দীলিপ সরেন ও অনিল টুডু।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সাঁওতাল সম্প্রদায়ের বাহা সম্পর্কে তুলে ধরেন। তারা বলেন, বাহা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ে প্রধান ধর্মীয় উৎসব। শালবনে শালফুল ফোটার সঙ্গে সঙ্গে সাঁওতাল সম্প্রদায়ের প্রতিটি গ্রামে এই উৎসব পালন করেন তারা। এই উৎসব পালন না করলে সাঁওতালরা তাদের মেয়ের বিয়ে দিতে পারেনা বলে জানান অতিথিবৃন্দ। বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin