রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর ফটো সাংবাদিক জুয়েলের পিতার দাফন সম্পন্ন

  • প্রকাশ সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সিপাহীপাড়া নিবাসী হোসেন আলী শুক্রবার রাত ১১টার দিকে ইন্তেকাল করেন(ইন্না—–রাজিউন)। হোসেন আলী রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অনলাইন পত্রিকা ও দৈনিক নতুন প্রভাত পত্রিকার ফটো সাংবাদিক গুলবার আলী জুয়েলের পিতা এবং ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের প্রকাশক সাংবাদিক ফায়সাল মোহাম্মদ শিশিরের দাদা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বড় ছেলে জুয়েল বলেন, শুক্রবার রাত ১১ টার দিকে পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খাচ্ছিলেন তিনি। এসময় তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। তবে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। আজ শনিবার বাদ জোহর হেতেম খাঁ বড় জামে মসজিদে তাঁর নামাজের জানাযা অনুষ্ঠিত হয় এবং হেতেম খাঁ গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাযা ও দাফনের সময় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খান, দৈনিক নতুন প্রভাত পত্রিকার স্টাফ রিপোর্টার তেীফিক ইমাম পান্না, দৈনিক সুপ্রভাত রাজশাহীর সম্পাদক ও প্রকাশক ফজলুল করিম বাবলু, ফটো সাংবাদিক শরিফুল ইসলাম তোতা, মিলন শেখ, আজম খান, সোহাগ আলী, আলী এহসান তুহিন, শাহীন খান, মোখলেসুর রহমান মুকুল, রাসেদুর রহমান রাসেল, সময় টিভির ক্যামেরাপার্সন হাবিবুর পাপ্পু ও রিপোর্টার সাইফুর রহমান রকিসহ অন্যান্য সাংবাদিক, মরহুমের আত্মীয় স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আগামী কাল রোববার বাদ আসর হেতম খাঁ বড় জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin