নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাব: এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারেবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ সভা অনুষ্ঠিত হয়। এবারে রাসিক ৭নং ওয়ার্ড এর নতুন স্লাম এরিয়ার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। সেইসাথে সমস্যা চিন্থিত করে একটি পরিকল্পনা তৈরী করা হয়।
নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের নতুন ভবনের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসন জোন-৩ এর নয়া কাউন্সিলর সেবুন নেসা, কোর কমিটির সদস্য রাজশাহী যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক সামসুন্নাহার, রাসিক এর নগর পরিকল্পনাবিদ বনি আহসান, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল ও সসদস্য ও সাংবাদিক ফজলুল করিম বাবলু।
এছাড়াও কারিতাস রাজশাহী অঞ্চলের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ইনচার্জ অসীম ক্রুশ ও কারিতাস রাজশাহী অঞ্চলের টেকনিক্যাল অফিসার সামসুল হক, কমিউনিটি সোস্যাল ল্যাব এর কমিউনিটি ফ্যাসিলিটেটর আনন্দ রবিদাস ও ৭ ওয়ার্ড ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

ডায়লগ কর্মশালায় ৭নং ওয়ার্ডের শ্রীরামপুর ভাঙ্গাপাড়া এলাকার জনগণের উন্নয়নে এবং শিক্ষার প্রসার ঘটাতে ঝড়েপড়া ছেলে মেয়েদের লেখাপাড়ার জন্য একটি এনজিও ভিত্তিক স্কুল করা এবং মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক উঠান বৈঠক করা এবং অত্র এলাকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য যুব উন্নয়ন ও কারিতাস পক্ষ থেকে বিভিন্ন প্রশিক্ষণ নেয়া বিষয়ে আলোচনা হয়। সেইসাথে শ্রীরামপুর বাদে আরো দুইটি এলাকা এই প্রকল্পের আওতাভূক্ত করার জন্য সভার সভাপতি কারিতাস কর্তৃপক্ষকে অনুরোধ করেন। সেইসাথে আগামী ২০ তারিখ বৃহস্পতিবার সকাল ১০টায় ভাঙ্গাপাড়ায় সচেতনতামূলক উঠান বৈধক করার সিদ্ধান্ত হয়।