নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাব: এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারেবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ সভা অনুষ্ঠিত হয়।
নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের ফাদার চেস্তাকো হল রমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোর কমিটির সভাপতি রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। উপস্থিত ছিলেন দাতা সংস্থার প্রতিনিধি ব্রিন এ্যান্থনিয়া ও নওরিন, কোর কমিটির সদস্য রাসিক-২এর সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা, রাজশাহী যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক সামসুন্নাহার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজ সেবা অফিসার ড.হামিদুল ইসলাম, জিআইজেড প্রকল্পের রাজশাহী সিটি কর্পোরেশনের এ্যাডভাইজার আকতারুজ্জামান রানা, রাসিক এর নগর পরিকল্পনাবিদ বনি আহসান, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল ও সাংবাদিক ফজলুল করিম বাবলু।
এছাড়াও কারিতাস রাজশাহী অঞ্চলের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ইনচার্জ অসীম ক্রুশ ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ কোর কমিটির অন্যান্য সদস্য এবং ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।
ডায়লগ কর্মশালায় সভাপতি বলেন, পূর্বে এই প্রকল্পের মাধ্যমে ৫নং ওয়ার্ডের বস্তি এলাকায় বেশ কিছু কাজ হয়েছে। কিন্তু মাঝখানে বন্ধ থাকায় অত্র এলাকায় কাজ অনেকটা স্থবীর হয়ে পরে। দীর্ঘ ৫-৬ মাস পরি আবারও এই প্রকল্প চালু হলো। তবে এবার নতুন করে আরেকটি বস্তি এলাকায় কাজ হবে। নতুন এবং পুরাতন মিলিয়ে একটি ভাল কাজ হবে বলে উল্লেখ করেন। সেইসাথে প্রকল্পটি দীর্ঘমেয়াদী করার জন্য দাতা সংস্থার প্রতি অুনরোধ করেন তিনি। বক্তব্য শেষে উপস্থিত সবাই মিলে একটি কর্ম পরিকল্পনা তৈরী করা হয়।
উপস্থিত কোর কমিটির সদস্যরা নিজ নিজ স্থান ও কার্যালয় হতে বস্তিবাসীর উন্নয়নের জন্য নানা ধরনের পদক্ষেপ ও সহযোগিতা করার আশ^াস প্রদান করেন। এদিকে দাতা সংস্থার প্রতিনিধিরা কারিতাস এর মাধ্যমে এই প্রকল্পের কাজের অগ্রগতি দেখে খুশি হন। আগামীতে কারিতাস এর সঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেন তারা।