বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীর ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে ছাতা, পানি ও খাবার স্যালাইন বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে চলমান সারাদেশে অতি তীব্র এই তাপদাহে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবী মানুষ বিভিন্ন কাজের প্রয়োজনে বাড়ির বাইরে রাস্তায় চলাচলরত তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের মাঝে পানির বোতল, খাবার স্যালাইন বিতরণ করা হয়। মঙ্গলবার সাহেববাজার জিরোপয়েন্টে পথচারিদের মাঝে ছাতা, পানির বোতল ও স্যালাইন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠান থেকে প্রচন্ড তাপদেহে হিটস্টক থেকে বাঁচার জন্য বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য জনসাধারণকে সতর্ক করেন ও গাছের ছায়া, ঠান্ডা স্থানে অবস্থান করার জন্য জন্য সাধারণকে আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ হয়। এই কর্মসূচীতে নেতৃত্ব দেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আলহাজ¦ ফরিদ মামুদ হাসান।
উপস্থিত ছিলেন উপশহর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ রিয়াজউদ্দীন আহমেদ। গনকপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি এ. বি. এম মনোয়ার সুলতান মানু, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক সাহা, রাজশাহী মহানগর পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন, বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার আশরাফুল ইসলাম অপু, লক্ষিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলমগীর হোসেন, আর.ডি.এ কর্তৃক পুণর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহদা মাদুদ হাসান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল বাবুল, আজম ফরহাদ আলী, সহ সাধারণ সম্পাদক আলহাজ¦ সাজেদুল ইসলাম, আলহাজ¦ রাজীব হাসান, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ ইয়াসিন আলী, প্রচার সম্পাদক আলহাজ¦ আশরাফুল আলম আশা, সমাজকল্যাণ সম্পাদক মো: শহীদুল আলম রিপন প্রমুখ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin