মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহীর রাণীবাজারে সুফিয়া টাওয়ারের ভিত্তি প্রস্তর স্থাপন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর প্রানকেন্দ্র রাণীবাজারের মঙ্গলবার রাতে সুফিয়া টাওয়ার এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বিশ^াস এপার্টমেন্ট এই ভবনটি নির্মাণ করছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টাওয়ারের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা থাকলেও রাষ্ট্রীয় অন্য কাজে ব্যাস্ত থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ভিত্তি প্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন।

এসময়ে উপস্থিত ছিলেন বিশ^াস এপার্টমেন্ট এর চেয়ারম্যান সেলিম উল্লাহ মিঠু, বিশ^াস এপার্টমেন্ট এর চিফ এক্সিকিউটিভ অফিসার শিহাব চৌধুরী ও রাসিক ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম। এছাড়াও বিশ^াস এপার্টমেন্টের অন্যান্য সদস্য ও শুধিজন উপস্থিত ছিলেন।

বিশ^াস এর চেয়ারম্যান সেলিম উল্লাহ মিঠু বলেন, এখানে মোট সাড়ে ষোল কাঠা জমির উপরে চৌদ্দতলা আধুনিক ভবন হবে। প্রতি ফেøারে সাতটি করে ইউনিট হবে। এরমধ্যে এক থেকে চারতলা পর্যন্ত হবে বাণিজ্যিক স্পেস। আর বাঁকী গুলো হবে আবাসিক বলে জানান তিনি। তিনি আরো বলেন, শুধু তাই নয় রাজশাহীর মধ্যে সব থেকে উন্নত মানের এই ভবন নির্মাণ করা হবে। এখানে আরো থাকবে একটি মসজিদ, সুইমিংপুল, বারবি কিউ ও কমিউনিটি সেন্টারসহ আরো অনেক সুযোগ সুবিধা। সেইসাথে থাকবে সার্বক্ষণিক বিদ্যুতের নিশ্চয়তা।

সুফিয়া টাওয়ার সম্পূর্ন নিরাপদ ও ভুমিকম্প সহনীয় ভবন উল্লেখ করে নিশ্চিন্তে বুকিং দেয়ার জন্য জনগণকে আহ্বান জানান চেয়ারম্যান। বক্তব্য শেষে অতিথিসহ মিলে ভিত্তি প্রস্তরের পর্দা উন্মোচন করেন। পরে দোয়া করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin