বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীর শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সোহেল বসতে চান উপজেলার চেয়ারে

  • প্রকাশ সময় শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা জুড়ে বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়েছেন উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক বেলাল উদ্দীন সোহেল। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেড় হাজার মোটরসাইকেল নিয়ে গোদাগাড়ীর দুটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন এলাকায় শোডাউন দেন।

বেলাল উদ্দীন সোহেল গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রথমবারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব পালন করছেন ২ বছর ৩ মাস। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এই এলাকায় জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করে গতবছর জেলার ৭২টি ইউপি চেয়ারম্যানের মধ্যে তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হন।

এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে জেলায় টানা ছয় বছর ধরে সর্বোচ্চ আয়কর দেওয়ার সম্মাননা পাচ্ছেন তিনি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ জন্য শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে প্রায় তিন হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শোডাউন দিয়েছেন। দুপুরে উপজেলার সাড়ইল এলাকা থেকে শোডাউনটি বের করা হয়।

এটি রাজাবাড়ী, বিজয়নগর, প্রেমতলী, মাটিকাটা বাইপাস, গোদাগাড়ী পৌর এলাকা, বাসুদেবপুর, জৈটাবটতলা, সাধুর মোড়, নবগ্রাম, আইহাই রাহী, কাঁকনহাট, চব্বিশনগর হয়ে কদমশহরে গিয়ে শেষ হয়। মোটরসাইকেল শোভাযাত্রার সামনে একটি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান। শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য দেন।

এ সময় তিনি বলেন, ‘আমি জনসেবায় বিশ^াসী। সে কারণে মাত্র ২ বছর ৩ মাস ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালেই জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আরও বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে চাই। স্মার্ট গোদাগাড়ী উপজেলা গড়তে চাই। তাই আসন্ন গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’

এ সময় তাঁর সঙ্গে দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক বাবলু, সাধারণ সম্পাদক আসাদুল হক, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর কবির স্বপন, দেওপাড়া ইউপির ৯টি ওয়ার্ডের সদস্যসহ প্রায় তিন হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin