শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রামেক হাসপাতালের ক্যান্সারে আক্রান্ত শিশুদের পোষাক দিলেন সমাজসেবা অফিসার হামিদুল

  • প্রকাশ সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নং শিশু ওয়ার্ডে ক্যান্সার আক্রান্ত ছাব্বিশ জন শিশুকে নতুন পোষাক প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজ সেবা অফিসার ড. হামিদুল ইসলাম। তিনি তাঁর নিজ উদ্যোগে এই পোষাক প্রদান করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ও রোগি কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে এই পোষাক তুলে দেন তিনি।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার শাহিদা ইয়াসমিন, ডাক্তার নজরুল ইসলাম ও রামেক হাসপাতালের সমাজ সেবা অফিসার রেজাঊল করিম। শিশুরা নতুন পোষাক পেয়ে অন্যন্ত খুশি হয়। সেইসাথে পরিচালক শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ খবর নেন এবং সবার সাথে ছবি তোলেন তিনি ।

এ বিষয়ে হামিদুল ইসলাম বলেন, তাঁর নিজ উদ্যোগে তিনি এটা করেছেন। ঐ সকল শিশুদের মুখে একটু হাসি ফুটানোর জন্যই তাঁর এই ছোট্ট প্রয়াস। পোষাক পেয়ে শিশুদের মুখের দেখে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। আগামীতেও এই ধরনের কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন হামিদুল।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin