বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রামেকহা সমাজসেবা কার্যালয় কর্তৃক নবজাতক শিশুকে ছোটমনি নিবাসে হস্তান্তর

  • প্রকাশ সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নং ওয়ার্ডের নার্স ডেস্কের সামনে থেকে এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়। শনিবার ৭.৫০টার দিকে নাসর্দের না বলে একটি সদ্য ভুমিষ্ট ছেলে শিশুকে বা কাহারা রেখে পালিয়ে যায় বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজ সেবা অফিসার ড. হামিদুল ইসলাম। তিনি আরো বলেন, জন্মের সময় শিশুটির বায়ুপথ বন্ধ ছিলো। পরে অপারেশনের মাধ্যমে শিশুটির বায়ুপথ ঠিক করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, অত্র ওয়ার্ড থেকে এ বিষয়ে তাঁদের অবগত করা হলে তাৎক্ষণিক শিশুটিকে প্রয়োজনীয় ঔষধ, পোশাক, বেড ও কোলবালিশ প্রদান করা হয়। পরবর্তীতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এর নির্দেশনায় হাসপাতালের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। প্রবেশন অফিসার আতিকুর রহমানের সহায়তায় বিষয়টি আদালতে উপস্থাপন করা হয় বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞ আদালত শিশুটিকে ছোটমনি নিবাসে প্রেরণের নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান এর আন্তরিক সহযোগিতায় শিশুটিকে সোমবার ছোটমনি নিবাসের উপতত্ত্বাবধায়ক এর নিকট হস্তান্তর করা হয় বলে জানান তিনি। হতভাগ্য শিশুটির সুস্থতা কামনা এবং সে যেন বড় হয়ে মানুষের মত মানুষ হয়ে গড়ে উঠে এবং নিজেকে দেশের সেবায় নিয়োজিত করতে পারে সেজন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin