রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক মেয়রের বন্যা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ২৪ নং ওয়ার্ডের বন্যা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় ২৪নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ৪০০ বন্যা দুর্গত মানুষের প্রত্যেককে ১০ কেজি করে চাল ও ১টি করে মাস্ক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যখনই মানুষের বিপদ আসে, তখনই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সব সময় মানুষের পাশে আছি। মহামারি করোনাকালীন প্রায় দেড় বছর ধরে অজ¯্রবার সরকার ও আমাদের পক্ষ থেকে মানুষকে খাদ্য, অর্থ সহ সার্বিকভাবে সহায়তা প্রদান করেছি। মানুষের প্রয়োজনে আগামীতেও এভাবে আমরা মানুষের পাশে থাকবো। সকলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু ও মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়ামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin