রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক ১৪ নং ওয়ার্ডে শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে রাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার এর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ রোবরার বাদ আসর তেরখাদিয়া মার্কেটের সামনে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোশাবিরুল ইসলাম, সদস্য মকলেসুর রহমান কচি, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন ও ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ (পশ্চিম) এর সভাপতি বাবলুর রহমান বাবুসহ ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন মসজিদের ইমামগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সকল সদস্যর রুহের মাগফিরাত কামনা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন তেরখাদিয়া পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওরানা ইমরান আজিজ। পরে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin