নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৬ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন লালন এর সভাপতিত্বে অত্র ওয়ার্ডের অন্তর্গত কয়েরদাড়া মহল্লার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাহামুখদুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ড বিএনপি নেতা জামাল উদ্দিন কাবলু, ডাবু, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিলন ও ১৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামীম উদ্দিন। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় ঈদ শুভেচ্ছা জানানো হয়। সেইসাথে আগামীতে সরকার পতনের একদফা আন্দোলনে অংশগ্রহন ও নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহনর বিষয়ে আলোচনা হয়।