বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাসিক ১৯নং ওয়ার্ডে বিএনপি’র শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাসিক ১৯ নং ওয়ার্ডে বিএনপি’র আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার বিকেল ৪টায় সিরোইল কলোনীতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন ১৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক মাসুদ রানা খন্দকার, মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, ১৯নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক তানিসুর রহমান তোতা, শাহ্ মখ্দুম থানা যুবদলের সহ-সভাপতি আনসার আলী টুটু, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজমুস সাদাত শাহান ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।

প্রধান অতিথি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবনের উপরে আলোকপাত করেন। বক্তব্য শেষে উপস্থিত নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin