রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক ৩০নং ওয়ার্ডে মশক নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৬৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডে মশক নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার লক্ষে আজ সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নগরীর রানীবাজারস্থ একটি চাইনিজ রেষ্টুরেন্ট সম্মেল কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর দুই জন ফেলো।

তারা হলেন, রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মারুফা খাতুন সোনিয়া। তিনি ব্যবসায় শিক্ষা অনুষদে অধ্যায়নরত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী সরকারী সিটি কলেজের সদস্য সচিব এমদাদুল হক লিমন।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এমদাদুল হক লিমন। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে রাজশাহীর একটি ঐতিহ্য রয়েছে। শহরের সৌন্দর্য্য বৃদ্ধিতে নতুন মাত্রায় যোগ হয়েছে নগর সবুজায়ন, আলোকায়ন ও প্রশস্থ রাস্তাঘাট। কিন্তু লক্ষ করা যায় কোভিড-১৯ মহামারীর পাশাপাশি আবারও চলে এসেছে ভয়ানক ডেঙ্গু মৌসুম। বৃষ্টি ও আদ্র আবহাওয়া ডেঙ্গু বিস্তারের জন্য আদর্শ পরিবেশ। জমে থাকা পানি, গাছের ঝোপ ঝাড়ে এডিস মশা বংশবিস্তার করে।

এমতাবস্থায় ডেঙ্গু বিস্তার রোধে এডিস মশা নিধন ও ডেঙ্গু রোগের সংক্রামণ রোধ করতে ৩০নং ওয়ার্ডের মানুষের সুরক্ষার জন্য দ্রুত এডিশ মশা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুই রাজনৈতিক দলের দুইজন প্রতিনিধি অত্র ওয়ার্ডের ১৫৭ জন নাগরিকদের স্বাক্ষর সম্বলিত একটি দাবীনামা গত ১৭ অক্টোবর রাসিক ৩০নং ওয়ার্ড কাউন্সিলরের নিকট হস্তান্তর করেন।

লিখিত বক্তব্যে আরো বলেন, কাউন্সিলর নাগরিকদের দাবীর প্রতি সম্মান দেখিয়ে ইতোমধ্যে ওয়াডের্র ড্রেন ও জঙ্গল পরিষ্কার, ফোগার মেশিন দিয়ে কীটনাশক স্প্রে এবং ড্রেনে জমে থাকা পানিতে জীবাণুনাশক স্প্রে করেন। সকল নাগরিকদের দাবীর প্রতি সম্মান দেখিয়ে ডেঙ্গু বিস্তার নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন তিনি। এজন্য ওয়ার্ডের নাগরিকদের পক্ষ থেকে কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টুকে ধন্যবাদ জানান সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু । এছাড়াও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী বিভাগের প্রোগ্রাম এ্যাসিস্ট্যান্ট রায়হান আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin