নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে রাসিক ৪ নং ওয়ার্ড নয়া কাউন্সিলর আশরাফুল ইসলাম বাবু ব্যাডমিন্টন র্যাকেট প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তাঁকে এলাকাবাসীর পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে বুলনপুর কড়াইতলা মোড়ে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শেষে কেক কাটেন কাউন্সিলর বাবু।
সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হক। ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কবির মুক্তা, কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান বিপ্লব, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ও ব্যবসায়ী মোখসেদ আলীসহ আরো অনেকে।