রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাসনাত’র ইন্তেকাল

  • প্রকাশ সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের তিনবারের সাবেক কাউন্সিলর, সাবেক চেয়ারম্যান মরহুম নওশাদ আলীর বড় ছেলে আলহাজ¦ আবুল হাসনাত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন(ইন্না—–রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা মহানগরীর মহিষবাথান ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শষে তাঁকে মহিষবাথান গোরস্থানে দাফন করা হয়।

জানাযায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, রাজশাহী মাহনগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা ও রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম মিঠুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনে নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin