নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডে স্যানিটেশন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে নগরীর ভাটাপাড়াস্থ রংধনু কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু। উপস্থিত ছিলেন রাসিক এর পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সোবহান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাফি সরকার ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
এছাড়াও ৬নং ওয়ার্ড সচিব শামিম শেখ মানিকসহ অত্র ওয়ার্ডের অন্যান্য কমকর্তা-কর্মচারী, এলাকার সুধিজন ও বিভিন্ন সামাজি৭ক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন প্রকল্প বাস্তবায়নের লক্ষে সিটি স্যানিটেশন ডেলিভারী এসেসমেন্ট বিষয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, নগর ও গ্রাম্য জীবনে স্যানিটেশন একটি বড় সমস্যা। পূর্বে গ্রাম পর্যায়ে খোলা পায়খানা থাকলেও এখন আর দেখা যায় না। আর নগর জীবনেতো এর কোন বালাই নাই। তবে পানি ও পয়নিস্কাশন নিয়ে সমস্যা রয়েছে। বিশেষ করে প্রায় বাড়ির সোয়ারেজের পাইপ ড্রেনের সাথে সংযোগ থাকায় পরিবেশ নষ্ট হচ্ছে।
তিনি আরো বলেন, রাজশাহী একটি ক্লীন সিটি, গ্রীন সিটি ও হেলদি সিটিসহ শান্তির শহরে পরিণত হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন পর পর দুইবার পরিবেশের উপর সরকারীভাবে এওয়ার্ড পেয়েছে। এই অবস্থা ধরে রাখতে হলে ড্রেনের সাথে সোয়ারেজের সংযোগ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সেইসাথে স্যানিটেশন নিয়ে সিটি কর্পোরেশন একটি উন্নত মানের প্রকল্প হাতে নিচ্ছে বলে জানান তিনি। এই প্রকল্প বাস্তবায়নে সবাইকে সহোগিতা করার আহ্বান জানান সভাপতি।