রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক ৯ নং ওয়ার্ড উপ-নির্বাচনে প্রচার প্রচারনায় ব্যস্ত রাসেল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী মাসের সাত তারিখ রাসিক ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদন্দিতা করছেন। এরমধ্যে টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে দিনরাত প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থী মহানগর আওয়ামী লীগের (বোয়ালিয়া পশ্চিম) সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক রাসেল জামান।

তিনি আজ বৃহস্পতিবার দুপুরের অত্র ওয়ার্ডের মাস্টারপাড়া, কাঁচা বাজার ও সাহেব বাজার এলাকায় প্রচারণা করেন। এ সময়ে তিনি প্রতিটি ব্যবসায়ীর নিকট যান, কুশল বিনিময় করেন। সেইসাথে দোয়া ও ভোট প্রার্থনা করেন। এ সময়ে তিনি বলেন, আপনাদের ভোটে নির্বাচনে বিজয়ী হলে অত্র ওয়ার্ডের উন্নয়নে তিনি সর্বোচ্চ পদক্ষেপ গ্রহন করবেন।

কাঁচাবাজারসহ ওয়ার্ডের সকল প্রকার রাস্তার উন্নয়ন করবেন। এছাড়াও সন্ত্রাস, চাঁদাবাজী, বাল্যবিবাহ ও মাদক কঠোর হস্তে দমন করবেন তিনি। সেইসাথে বর্তমান মেয়র এ.এইচ. খায়রুজ্জামান লিটনের সুদৃষ্টি নিয়ে এলাকার ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।
এসময়ে উপস্থিত ছিলেন রাসেল, লাইজু, জাফর, অপু, রিপন, শাহীন, আকতার, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আজাদ এবং সাধারণ সম্পাদক ফাইজুলসহ আরো অনেকে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin