রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক ৯ নং ওয়ার্ড উপ-নির্বাচন উপলক্ষে রাসেলের গণসংযোগ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৪৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু ২৪ জুলাই কিডনি ও ক্যান্সারে রোগে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এই ওয়ার্ডটি কাউন্সিলর শূন্য হয়ে পড়েছে। যে কোন দিন এই ওয়ার্ডে উপনির্বাচনের তপশিল ঘোষনা হতে পারে। এ উপলক্ষে অত্র ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচনকে সামনে রেখে মহল্লায় মহল্লায় নির্বাচনী প্রচারনা শুরু করেছেন কাউন্সিলর পদপ্রার্থী, মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক রাসেল জামান। আজ শুক্রবার বিকেল ৫ টায় অত্র ওয়ার্ডের বিভিন্ন মহল্লা তিনি যান এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি রাজশাহীর রূপকার নগর পিতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতকে শক্তিশালী করে এই ৯ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।

এবিষয়ে দরগাপাড়া এলাকার ফুটবলার কবির হোসেন রয়েল মন্তব্য করে বলেন, এতদিন বেশী বয়সী নেতারা নেতৃত্ব দিয়েছেন বা নির্বাচন করেছেন। কিন্তু বর্তমানে যুবসমাজ সব কিছুতে ভাল কাজ করছে। আগামীতে এই ওয়ার্ডে রাসেল জামানকে আগামীর কমিশনার হিসেবে দেখতে চান তিনি। এর আলোকে তিনিসহ আরো অনেকে সম্মিলিতভাবে রাসেলের পক্ষে কাজ করছেন।

তার মত অত্র ওয়ার্ডের উপস্থিত একাধিক ব্যক্তি বলেন, রাসেল এই এলাকার কৃতি সন্তান, সে দীর্ঘদিন থেকে সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে আসছেন। চলমান করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব যখন নাজেহাল তখনও এই দুর্দিনে ওয়ার্ডের অসহায়দের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এছাড়াও তিনি একজন যোগ্য ছেলে। সে কমিশনার হলে এই ওয়ার্ডবাসী প্রাপ্য সহযোগিতাগুলো পাবে এবং ওয়ার্ডের উন্নয়ন হবে। এসময়ে শত শত নারী পুরুষ উপস্থিত হন এবং তাঁর মাথায় দিয়ে দোয়া করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin