বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিদবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন রাসিকের কাউন্সিলরবৃন্দ। এরপর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে শহীদগণ ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের হাফেজ দেলোওয়ার হোসেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহামুদ লুকেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু।

আরো উপস্থিত ছিলেন ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন সুজা, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর সেবুন নেসা, নাদিরা বেগম, ফেরদৌসী, রাসিকের সচিব মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম সহ সকল বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ ও সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন প্রমুখ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin